× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাপ্তাইয়ে বিদ্যুৎ সাবস্টেশনে আগুন

রাঙামাটি ও কাপ্তাই প্রতিবেদক

প্রকাশ : ০৫ মে ২০২৪ ১৯:৫৯ পিএম

আপডেট : ০৫ মে ২০২৪ ২০:১৪ পিএম

কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনের সুইচ ইয়ার্ডে আগুন লাগার ঘটনা ঘটে। প্রবা ফটো

কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনের সুইচ ইয়ার্ডে আগুন লাগার ঘটনা ঘটে। প্রবা ফটো

রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনের সুইচ ইয়ার্ডে আগুন লাগার ঘটনা ঘটেছে। রবিবার (৫ মে) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

আগুন লাগার খবরে ঘটনাস্থলে গিয়ে কাপ্তাই ফায়ার সার্ভিস কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বৈদ্যুতিক ট্রান্সফরমারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে কাপ্তাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. শাহাদাৎ হোসেন জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এ ঘটনায় ৫ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের জানান, রবিবার সকালে বজ্রপাতসহ বৃষ্টি হওয়ায় বিদ্যুৎ বন্ধ হয়ে যায়, সকাল আটটার দিকে কাপ্তাই বিদ্যুৎ সাপ্লাই কেন্দ্র থেকে বিদ্যুৎ চালু করার জন্য সাবস্টেশনের সুইচ ইয়ার্ড চালু করতে গেলে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন দেখা যায়। সঙ্গে সঙ্গে কাপ্তাই ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমারে বড় ধরনের ক্ষতি হয়নি। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক আছে। তবে এ ঘটনায় কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা নিরুপণের জন্য তদন্ত কমিটি গঠন করতে কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করি, দ্রুতসময়ের মধ্যেই ওই কমিটি গঠন করা হবে এবং আগুন লাগার কারণ বের করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা