× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার থেকে পানি ছিটাচ্ছে বিমানবাহিনী

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ০৫ মে ২০২৪ ১৭:৪২ পিএম

আপডেট : ০৫ মে ২০২৪ ১৮:১২ পিএম

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে অংশ নিয়েছে বিমানবাহিনীর সদস্যরা। হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে পানি। প্রবা ফটো

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে অংশ নিয়েছে বিমানবাহিনীর সদস্যরা। হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে পানি। প্রবা ফটো

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে লাগা আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার থেকে পানি ছিটানো হচ্ছে। রবিবার (৫ মে) দুপুর ২টার দিকে এই কার্যক্রম শুরু করে বিমানবাহিনীর একটি দল।

এর আগে সকাল থেকে ফায়ার সার্ভিস, বন বিভাগ, কোস্ট গার্ড, নৌবাহিনী, আনসার ভিডিপি, গ্রামপুলিশ ও স্থানীয় বাসিন্দারা বিরামহীন চেষ্টা চালিয়ে ফায়ার লাইন কেটে আগুনের বিস্তৃতি রোধ করে।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন ও পুলিশ সুপার মো. আবুল হাসনাত খান দুপুর ১টার দিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। 

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা গাজী মো. নুরুল কবির বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে রয়েছে। এখন আর আতঙ্কের কিছু নেই। তবে আগুন শতভাগ নির্মূল করে বনকে নিরাপদ ঘোষণা করতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে।’

কীভাবে এ আগুনের সূত্রপাত হয়েছে, এমন প্রশ্নের জবাবে বিভাগীয় এ বন কর্মকর্তা বলেন, ‘এটা এখনোই বলা সম্ভব নয়। প্রাকৃতিক কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। আবার বনজীবীদের অসতর্কতায়ও ঘটে থাকতে পারে। অগ্নিকাণ্ডের সূত্রপাত ও এতে বনের ক্ষতি সম্পর্কে জানতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেবকে। এ কমিটি সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। ওই প্রতিবেদন পেলেই অগ্নিকাণ্ডের সূত্রপাত ও বনের ক্ষতি সম্পর্কে জানা যাবে বলেও এ কর্মকর্তা জানান।

আগুন নিয়ন্ত্রণকাজের তদারকির জন্য মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান, থানার ওসি মো. সামসুদ্দীন শনিবার সকাল থেকে ঘটনাস্থলে অবস্থান করছেন। ইউনিয়ন চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম হাওলাদার অগ্নিনির্বাপণের কাজে নিয়োজিত প্রায় তিনশ লোকের খাবারের ব্যবস্থা করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা