× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কালবৈশাখী ঝড়ে বসতঘরে গাছচাপায় অন্তঃসত্ত্বা মা-ছেলের মৃত্যু

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০৫ মে ২০২৪ ১২:৪০ পিএম

কিশোরগঞ্জের করিমগঞ্জে কালবৈশাখী ঝড়ে বসতঘরে গাছ পড়ে মা ও ছেলের মৃত্যু। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের করিমগঞ্জে কালবৈশাখী ঝড়ে বসতঘরে গাছ পড়ে মা ও ছেলের মৃত্যু। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় কালশৈাখী ঝড়ে বসতঘরের ওপর গাছ পড়ে চাপায় শিশু সন্তানসহ ৯ মাসের অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শনিবার (৪ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নিয়ামতপুর হাজিপাড়া ঘোনার বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন হাজিপাড়া ঘোনার বাড়ি গ্রামের আব্দুল কাইয়ুমের স্ত্রী মোছা. রুপ তারা এবং তার ছেলে তাইজুল ইসলাম।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে কালবৈশাখী ঝড়ে নিয়ামতপুর হাজিপাড়া ঘোনার বাড়ি গ্রামে কৃষক কাইয়ুমের দোচালা টিনের ঘরে একটি গাছ উপড়ে পড়ে। এতে ঘর ভেঙে গাছের নিচে চাপা পড়ে তার ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রুপ তারা এবং ছেলে তাইজুল ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় রুপ তারার মা আহত হয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা