× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বজ্রপাতে ঘরে আগুন, পুড়ে অঙ্গার মা ও ছেলে

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ০৫ মে ২০২৪ ১০:০৬ এএম

আপডেট : ০৫ মে ২০২৪ ১১:১৩ এএম

রবিবার ভোরে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বজ্রপাতে একটি টিনের ঘরে আগুন লেগে আঙ্গার হয়ে গেছে মা-ছেলে। প্রবা ফটো

রবিবার ভোরে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বজ্রপাতে একটি টিনের ঘরে আগুন লেগে আঙ্গার হয়ে গেছে মা-ছেলে। প্রবা ফটো

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বজ্রপাতে একটি টিনের ঘরে আগুন লেগে শিশুসন্তানসহ প্রাণ হারিয়েছেন এক নারী। রবিবার (৫ মে) ভোরে উপজেলার মেরুং ইউনিয়নের মধ্যবেতছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার ছাদেক আলীর স্ত্রী হাসিনা বেগম ও তার ছেলে হানিফ মিয়া। দীঘিনালা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে মরদেহ দুটি উদ্বার করেন। 

মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বজ্রপাতে টিনের ঘর পুড়ে নিহতদের মরদেহ অঙ্গার হয়ে গেছে। ঘটনার সময় হাসিনা বেগমের স্বামী গাড়িচালক ছাদেক আলী বাড়িতে ছিলেন না।’ 

এ ঘটনায় দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ব্রজপাতে ঘরে আগুন লেগে মা ও ছেলের মৃত্যু হয়েছে। মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

অপরদিকে জেলার রামগড়ের ডাক্তারপাড়ায় বজ্রপাতে গরজ চাকমা নামে আরেকজনের মৃত্যু হয়েছে। মারা গেছে দুটি গরু। ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ঘরবাড়ি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা