× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালের নথুল্লাবাদ টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ

প্রবা প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ০৪ মে ২০২৪ ১৯:৪৪ পিএম

আপডেট : ০৪ মে ২০২৪ ২০:০৯ পিএম

বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটের সব বাস চলাচল বন্ধ রয়েছে। প্রবা ফটো

বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটের সব বাস চলাচল বন্ধ রয়েছে। প্রবা ফটো

বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটের সব বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৪ মে) দুপুর ১২টার দিকে হর্ন বাজানো নিয়ে বাসচালক ও হেলপারকে মারধর করায় দফায় দফায় সংঘর্ষের পর থেকে বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের সভাপতি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে মাদারীপুর থেকে সৌখিন পরিবহনের একটি বাস নথুল্লাবাদ টার্মিনালে প্রবেশ করে। এ সময় বাস মালিক গ্রুপের সভাপতি অসীম দেওয়ানের অনুসারী নুরুল ইসলাম বাবাইর মোটরসাইকেল সামনে থাকায় হর্ন দেয় চালক সোহাগ। এতে ক্ষুব্ধ হন বাবাই। তিনি মোটরসাইকেল রেখে বাসচালক সোহাগ ও হেলপার সৌরভকে মারধর করেন। শ্রমিকরা সোহাগকে নিয়ে শের-ই-বাংলা হাসপাতালে যাওয়ার সময় নগরীর চৌমাথা এলাকায় বাবাইর গ্রুপ তাদের ওপর হামলা চালিয়ে সোহাগকে অপহরণ করে। এ খবর পেয়ে ক্ষুব্ধ শ্রমিকরা বাস টার্মিনালে বরিশাল জেলা বাস মালিক গ্রুপের কার্যালয়ে হামলা চালায়। পরে বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টারে ভাঙচুর করে। ক্ষুব্ধ শ্রমিকরা বরিশাল জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে ঢুকে সেখানে বহিরাগত শ্রমিক সৈয়দ রাব্বিকে মারধর করে। পুলিশ এসে শ্রমিকদের শান্ত করে কার্যালয় থেকে বের করে দেয়। শ্রমিকরা টার্মিনালে বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত ও বাস মালিক গ্রুপের সভাপতির ব্যানার ফেস্টুন ভাঙচুর করে। পরে তারা সড়ক অবরোধ করে বাস চলাচল বন্ধ করে দেয়।

বরিশাল জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী কবির বলেন, সন্ধ্যার দিকে ঘটনা সমাধান করে বাস চলাচলের উদ্যোগ নেওয়া হয়। এ সময় আবার বাস ও থ্রিহুইলার শ্রমিকদের মধ্যে ঝামেলা হয়। এ কারণে সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত বাস চলাচল শুরু হয়নি বলে জানান তিনি।

বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি অসীম দেওয়ান বলেন, বাস চালুর চেষ্টা চলছে। শ্রমিকদের একটি গ্রুপের প্ররোচনায় ঝামেলা সৃষ্টি হয়েছে। তাই এখনও বাস চলাচল শুরু করা সম্ভব হয়নি। দ্রুততম সময়ের মধ্যে বাস চলাচল শুরুর চেষ্টা চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা