× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজৈরে ট্রাকচাপায় প্রাণ গেল ইজিবাইকের দুই যাত্রীর

মাদারীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৪ মে ২০২৪ ১৪:০৬ পিএম

আপডেট : ০৪ মে ২০২৪ ১৫:০৪ পিএম

দুর্ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। প্রবা ফটো

দুর্ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। প্রবা ফটো

মাদারীপুরের রাজৈর উপজেলায় গাছ বোঝাই ট্রাকচাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও তিনজন।

শনিবার (৪ মে) সকাল ৯টার দিকে রাজৈর-শ্রীনদী আঞ্চলিক সড়কে উপজেলার বদরপাশা ইউনিয়নের কাঁঠায়িলা বিজ্রের পাশে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলো রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের চরঘুন্সী গ্রামের নোয়াব আলী মুন্সির ছেলে হোসেন মুন্সী ও একই এলাকার লালমিয়া হাওলাদারের ছেলে ধলু হাওলাদার। তারা নিজ বাড়ি থেকে ইজিবাইকযোগে রাজৈর যাচ্ছিল।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, সকালে নিজ বাড়ি থেকে ইজিবাইকযোগে রাজৈর যাচ্ছিল পাঁচজন। এ সময় বিপরীত দিক থেকে আসা গাছ বোঝাই একটি ট্রাক ইজিবাইকটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই ইজিবাইকে থাকা যাত্রী হোসেন মুন্সি ও ধলা হাওলাদার মারা যায়। এ ঘটনায় ইজিবাইকে থাকা আরও তিন যাত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ রাজৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ট্রাকচালককে আটক করা যায়নি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা