× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুন্সীগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় একই পরিবারের তিনজন নিহত

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৪ মে ২০২৪ ১১:০৬ এএম

আপডেট : ০৪ মে ২০২৪ ১১:১২ এএম

ফাইল ফটো

ফাইল ফটো

মুন্সীগঞ্জের গজারিয়ায় কাভার্ড ভ্যানের চাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

শুক্রবার (৩ মে) দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার বাউশিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো মো. আলমগীর, মো. জহির ও রাহেলা বেগম। তাদের সবার বাড়ি চাঁদপুরে। আলমগীর ও জহির বাবা-ছেলে। রাহেলা জহিরের মামি। আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব খান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার রাতে বাউশিয়া মানাবে ওয়াটার পার্কের সামনে একটি কাভার্ড ভ্যান ঢাকাগামী প্রাইভেট কারটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে আলমগীর হোসেনসহ ঘটনাস্থলেই তিনজন মারা যায়। চালকসহ আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

ওসি বলেন, মৃতদেহ তিনটি ভবেরচর হাইওয়ে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা