× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লক্ষ্মীপুরে বিস্ফোরক মামলায় ছাত্রদল নেতা কারাগারে

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৩ মে ২০২৪ ২৩:৩৯ পিএম

লক্ষ্মীপুরে বিস্ফোরক মামলায় ছাত্রদল নেতা কারাগারে

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ মে) দুপুরে উপজেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিকালে সদর মডেল থানার একটি বিস্ফোরক মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সামছুল আরেফিন ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার হৃদয় রায়পুর পৌরসভার সর্দার বাড়ি এলাকার মো. দুলালের ছেলে।

জেলা ছাত্রদলের সহদপ্তর সম্পাদক ফারহান উদ্দিন জানান, হৃদয় তীব্র দাবদাহে সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করছিলেন। কার্যক্রম চলাকালেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় জেলা সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রতিবাদ জানিয়েছেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা