× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনা

নিহত একই পরিবারের ৪ জনের দাফন সম্পন্ন

আঞ্চলিক প্রতিবেদক, পটুয়াখালী

প্রকাশ : ০৩ মে ২০২৪ ২৩:০৮ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত পটুয়াখালীর গলাচিপা উপজেলার একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ মে) সকাল ১০টায় উপজেলার বোয়ালিয়া এলাকার নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এর আগে ভোর ৫টায় নিহতদের মরদেহবাহী অ্যাম্বুলেন্স হবিগঞ্জ থেকে বাড়িতে নিয়ে আসা হয়। এ সময় স্বজনদের আহাজারিতে পুরো বাড়ি ভারী হয়ে ওঠে।

বুধবার দিবাগত রাতে হবিগঞ্জের মাধবপুরে প্রাইভেট কার ও ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত হন। তাদের মধ্যে চারজন একই পরিবারের। তারা হলেনÑ বোয়ালিয়া গ্রামের মৌজালী মৃধার ছেলে জামাল মৃধা ও খোকন মৃধা, জামাল মৃধার স্ত্রী কামরুন নাহার ও ছেলে কাওসার। দুর্ঘটনায় নিহত আরেকজন হলেন প্রাইভেট কারের চালক হারুন বেপারী। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। 

নিহত ব্যক্তিদের স্বজনরা জানান, জামাল মৃধা ঢাকার সাভারে পরিবার নিয়ে থাকতেন। তার ইলেকট্রনিকসের দোকান ও খোকন মৃধা গার্মেন্ট শ্রমিক হিসেবে কাজ করতেন। কাওসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। কাওসারের মানত থাকায় প্রাইভেট কারে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে সিলেটে হযরত শাহজালালের (রা.) মাজার জিয়ারতে যান। ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। 

গলাচিপা থানার ওসি ফেরদৌস আলম খান জানান, হবিগঞ্জ থেকে শুক্রবার সকালে মরদেহগুলো বাড়িতে পৌঁছে। উপজেলা প্রশাসন থেকে প্রতিটি মরদেহ দাফনের জন্য ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা