× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুন্সীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৩ মে ২০২৪ ২২:৩১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মুন্সীগঞ্জে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার মহাকালী ইউনিয়নের ঢালীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো ওই এলাকার দিনমজুর নূরে আলমের ছেলে ছয় বছর বয়সী আল-আমিন ও সাত বছর বয়সী মেয়ে মরিয়ম আক্তার। তারা স্থানীয় আল জামিয়াতুল তারা মতিয়া খলিলিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল। 

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শুক্রবার বিকালে অন্যান্য দিনের মতো তারা বাড়ির পাশে খেলতে বের হয়। সন্ধ্যায় বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে কোথাও না পেয়ে পুকুরের পানিতে খোঁজাখুঁজি করে স্থানীয়রা। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির পাশের ঢালীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুর থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা