× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মামুনুল হকের মুক্তির খবরে কারা ফটকে সমর্থকের ভিড়

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৩ মে ২০২৪ ০০:৫০ এএম

আপডেট : ০৩ মে ২০২৪ ১১:১৩ এএম

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সামনে হেফাজত কর্মীর ভিড়। প্রবা ফটো

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সামনে হেফাজত কর্মীর ভিড়। প্রবা ফটো

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক মুক্তি পাবেনএমন খবরে কারা ফটকে ভিড় করেছে তার সমর্থক ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যার পরই কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার খবরে তারা কারা ফটকে ভিড় শুরু করে। তবে মুক্তি না পাওয়ায় রাত ১১টার দিকে সমর্থকরা ফিরে যায়।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, মামুনুল হক কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দীর্ঘদিন ধরে বন্দি হিসেবে আছেন। বৃহস্পতিবার (২ মে) বিকালে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছে। অনেক মামলা থাকায় তা যাচাইবাছাই করা হচ্ছে।

২০২১ সালের ১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুর জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা