খাগড়াছড়ি প্রতিবেদক
প্রকাশ : ০২ মে ২০২৪ ১৭:০৮ পিএম
আপডেট : ০২ মে ২০২৪ ১৮:০৯ পিএম
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা। প্রবা ফটো
টানা তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টি উপভোগ করতে গিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গাতে বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ মে) সকাল পৌনে ১০টার দিকে শিশুটি নিজ বাড়ির আঙিনায় খেলার সময় বজ্রপাতের এ ঘটনা ঘটে।
১২ বছর বয়সি শিশু মো. ইয়াছিন খাগড়াছড়ির মাটিরাঙ্গার পুরোনো বর্ণাল এলাকার ইব্রাহিম পাড়ার মো. ইউছুফ মিয়ার ছেলে।
স্থানীয়সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে নিজ বাড়ির আঙিনায় খেলা করছিল শিশু ইয়াছিন। বজ্রপাতের পরপরই শিশুটি মাটিতে লুটিয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঘরে নিয়ে যায়। পরে এলাকার লোকজন ও গ্রাম্য ডাক্তার অচেতন শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ইয়াছিনের বাবা ইউছুফ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াছিন আমার বড় ছেলে ছিল। এখন আমার পরিবারে স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রয়েছে।