× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

বরিশাল প্রতিবেদক

প্রকাশ : ০২ মে ২০২৪ ১৬:০১ পিএম

আপডেট : ০২ মে ২০২৪ ১৬:৩৩ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বরিশালের মেহেন্দিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ মে) সকালে নির্মাণাধীন ঘরে পানি দিতে গিয়ে তার মৃত্যু হয়। 

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত মোহাম্মদ ফরহাদ মেহেন্দিগঞ্জের পানবাড়িয়া গ্রামের বাসিন্দা আব্দুল কাদের বেপারীর ছেলে।

ওসি ইয়াছিনুল হক বলেন, উপজেলার চানপুর ইউনিয়নের দেশ খাগকাটা গ্রামের মফিজল বেপারীর বাড়িতে রাজমিস্ত্রির কাজ করে ফরহাদ। বৃহস্পতিবার সকালে বৈদ্যুতিক মোটর দিয়ে নির্মাণাধীন ভবনে পানি দিতে যায়। এ সময় মোটরের ক্যাবলে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ওসি জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা