× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পেকুয়ায় বজ্রপাতে দুই লবণ চাষির মৃত্যু

কক্সবাজার অফিস

প্রকাশ : ০২ মে ২০২৪ ১৩:০৬ পিএম

আপডেট : ০২ মে ২০২৪ ১৪:২৮ পিএম

মো. দিদার হোসেন (বাঁয়ে), আরাফাতুর রহমান। প্রবা ফটো

মো. দিদার হোসেন (বাঁয়ে), আরাফাতুর রহমান। প্রবা ফটো

কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে দুই লবণ চাষির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ মে) ভোরে উপজেলার মগনামা ইউনিয়নের কোদাইল্লাদিয়া এলাকায় ও রাজাখালী ইউনিয়নের ছড়িপাড়ায় এ ঘটনা ঘটেছে। পেকুয়ার ইউএনও মো. সাইফুল ইসলাম জয় বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন মগনামা ইউনিয়নের কোদাইল্লাদিয়া এলাকার জমির হোসেনের ছেলে মো. দিদার হোসেন ও রাজাখালী ইউনিয়নের ছড়িপাড়ার জামাল উদ্দিনের ছেলে আরাফাতুর রহমান।

স্থানীয়দের বরাতে সাইফুল ইসলাম বলেন, ‘ভোর থেকে পেকুয়ায় থেমে থেমে বজ্রপাতসহ গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাত শুরু হয়। এতে মাঠে থাকা লবণ পলিথিনে ঢেকে বৃষ্টির হাত থেকে রক্ষা করতে যান দিদার হোসেন। তার সঙ্গে তার পরিবারের আরও ২-৩ জন সদস্য গিয়েছিলেন। একপর্যায়ে বজ্রপাতের আঘাতের শিকার হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

এদিকে একই সময়ে রাজাখালী ইউনিয়নের ছড়িপাড়ায় পরিবারের সদস্যদের সঙ্গে মাঠের লবণ বৃষ্টিপাত থেকে রক্ষা করতে গিয়ে বজ্রপাতের আঘাতে আরাফাতুর রহমান নামের এক কিশোরেরও মৃত্যু হয়েছে।

পেকুয়ার ইউএনও আরও জানিয়েছেন, মৃতদের মরদেহ তাদের নিজেদের বাড়িতেই রয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা