× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেবাচিম হাসপাতালে বিদ্যুৎ বিভ্রাট, সেবা ব্যাহত

বরিশাল সংবাদদাতা

প্রকাশ : ১১ নভেম্বর ২০২২ ১৯:০৬ পিএম

আপডেট : ১১ নভেম্বর ২০২২ ১৯:৩২ পিএম

অন্ধকারে শেবাচিম হাসপাতাল। ছবি : সংগৃহীত

অন্ধকারে শেবাচিম হাসপাতাল। ছবি : সংগৃহীত

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে বিদ্যুৎ বিভ্রাটে তিনটি ইউনিট অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে। ফলে ইউনিটগুলোতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা।

খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার (৯ নভেম্বর) থেকে তিনটি ইউনিটে বিদ্যুৎ নেই। সন্ধ্যার পর ওই তিন ইউনিটে রোগী স্বজনদের দুর্ভোগ পোহাতে হচ্ছে বেশি। রোগীর স্বজনরা মোবাইলের লাইট ও মোমবাতি জ্বালিয়ে রেখে কোনোভাবে থাকছেন ওয়ার্ডে।

হাসপাতালে বিদ্যুৎ না থাকা ওয়ার্ডগুলো হচ্ছে- পুরুষ সার্জারি বিভাগের ইউনিট-৩ ও ৪ এবং চক্ষু বিভাগ (পুরুষ ওয়ার্ড)।

সার্জারি ওয়ার্ডের ইউনিট-৩ এর এক রোগীর স্বজন আ. হালিম বলেন, ‘সন্ধ্যার পর অন্ধকার দূর করতে মোবাইলের আলো ও মোমবাতি জ্বেলে রাখতে হচ্ছে। বিদ্যুৎ না থাকায় ঠিক মতো সেবা পাচ্ছি না।’

নাম প্রকাশে অনিচ্ছুক পুরুষ সার্জারি ইউনিটের এক নার্স বলেন, ‘বিদ্যুৎ ছাড়া সেবা দেয়া কষ্ট হয়ে পড়েছে। এতে রোগী, পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না।’

এ বিষয়ে সংশ্লিস্ট ইউনিটের চিকিৎসকরা কথা বলতে না চাইলেও ইন্টার্ন চিকিৎসকরা ক্ষুব্দ মত প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, এ সব ইউনিটে রাত জেগে সেবা দেয়া তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে।

এ ব্যাপারে শেবাচিম হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম বলেন, ‘বুধবার থেকে সার্জারি ওয়ার্ডের তিনটি ইউনিটে বিদ্যুৎ নেই। এতে রোগীদের পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত বিদ্যুৎ লাইন মেরামত করা হয়নি। এ জন্য হাসপাতালের বিভিন্ন ইউনিটে বিদ্যুতের ক্যাবল নষ্ট হয়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বার বার চিঠি দেয়া হলেও কোনো পদক্ষেপ নেয়া হয়নি। বিদ্যুৎ সংযোগ পুনর্স্থাপনের জন্য গণপূর্ত বিভাগকে বার বার বলা হলেও তারা কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছেন না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা