× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ০২ মে ২০২৪ ১০:১৯ এএম

আপডেট : ০২ মে ২০২৪ ১১:২৩ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ মে) ভোরে খালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতের নাম নুহ গাজী। তিনি সদর উপজেলার খাজরা ইউনিয়নের খালিয়া গ্রামের মো. মোজাম গাজীর ছেলে। ভোরেই লাশ উদ্ধার করা হয়।

খাজরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রামপদ সানা জানান, ধানের জমিতে ইঁদুরের উপদ্রব বেড়ে যাওয়ায় বুধবার (১ মে) সন্ধ্যায় নুহ তার নিজের জমিতে বিদ্যুৎ সংযোগ দেন। গভীর রাতে জমিতে ইঁদুরের কী অবস্থা দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। বৃহস্পতিবার ভোরে পরিবারের লোকজন গিয়ে লাশ উদ্ধার করে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ অধিকারী বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা