নেত্রকোনা সংবাদদাতা
প্রকাশ : ১১ নভেম্বর ২০২২ ১৯:০৩ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২২ ১৯:২২ পিএম
স্মার্ট আইডি কার্ড ও সনদ গ্রহণ করেন কেন্দুয়া উপজেলার ২৯৩ জন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার। ছবি : প্রবা
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ২৯৩ জন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে স্মার্ট আইডি কার্ড ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১১ নভেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পাবলিক হল মিলনায়তনে স্থানীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল প্রধান অতিথি থেকে বীর মুক্তিযোদ্ধাদের হাতে এসব স্মার্ট আইডি কার্ড ও সনদপত্র তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালালের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, সাবেক সিনিয়র সচিব কেএইচ মাসুদ সিদ্দিকী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. আসাদুল হক ভূঁইয়া, কেন্দুয়া থানার ওসি মো. আলী হোসেন প্রমুখ।
কেন্দুয়া উপজেলার জীবিত বীর মুক্তিযোদ্ধা ১৬০ জনকে স্মার্ট আইডি কার্ডসহ সনদপত্র এবং ১৩৩ জন মৃত বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের মধ্যে শুধু সনদপত্র বিতরণ করা হয়।