× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় গণধর্ষণ মামলার মূল আসামি গ্রেপ্তার

বগুড়া অফিস

প্রকাশ : ০১ মে ২০২৪ ১৩:১৫ পিএম

গণধর্ষণ মামলার মূল আসামি লিমন সিকদারকে গ্রেপ্তার করে র‍্যাব। প্রবা ফটো

গণধর্ষণ মামলার মূল আসামি লিমন সিকদারকে গ্রেপ্তার করে র‍্যাব। প্রবা ফটো

বগুড়ায় এক গণধর্ষণ মামলার মূল আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে ধুনট উপজেলার নাংলু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১ মে) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার সোহেল রানা।

গ্রেপ্তার আসামির নাম লিমন সিকদার। তিনি সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর উত্তরপাড়া এলাকার শাহাদুল সাকিদারের ছেলে।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, বগুড়ার নন্দীগ্রাম উপজেলার এক নারীর সঙ্গে মোবাইল ফোনে লিমনের পরিচয় হয় এবং এক পর্যায়ে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত বছরের ২১ অক্টোবর বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে সারিয়াকান্দির কুতুবপুর বাজারে ডেকে নেয় লিমন। পরে লিমন তার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে এক ফসলের জমিতে জোরপূর্বক নিয়ে যায়। এসময় লিমনের সঙ্গে আরও তিন-চারজন যোগ দেয়। এক পর্যায়ে সেখানে তারা ওই নারীকে গণধর্ষণ করে।

তিনি জানান, এ ঘটনার পরের দিন ওই নারী সারিয়াকান্দি থানায় ধর্ষণ মামলা করেন। মামলার পর থেকে পুলিশের পাশাপাশি র‍্যাবও আসামিদের ধরতে অভিযান শুরু করে।

তিনি আরও জানান, লিমন গ্রেপ্তার এড়াতে ও মামলার থেকে মুক্তি পেতে স্থানীয় আত্মীয়স্বজন ও প্রতিবেশী থেকে নিজেকে বিচ্ছিন্ন করে বিভিন্ন কৌশলে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। কিন্তু গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। লিমনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সারিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা