× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাকের পার্টির দুই দিনের ইসলামী সম্মেলন ও ফাতেহা শরীফ শুরু

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪ ২২:৫৮ পিএম

ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশরশি মিল মাঠে বিশ্ব জাকের মঞ্জিলে শুরু হয়েছে বিশ্ব ইসলামী সম্মেলন ও মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফ। প্রবা ফটো

ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশরশি মিল মাঠে বিশ্ব জাকের মঞ্জিলে শুরু হয়েছে বিশ্ব ইসলামী সম্মেলন ও মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফ। প্রবা ফটো

জাকের পার্টির প্রতিষ্ঠাতা বিশ্বওলী হযরত মাওলানা শাহসূফি খাজা ফরিদপুরী (রঃ) ছাহেবের পবিত্র ওফাত স্মরণে ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশরশি মিল মাঠে বিশ্ব জাকের মঞ্জিলে শুরু হয়েছে বিশ্ব ইসলামী সম্মেলন ও মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফ।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে ধর্মীয় বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দুই দিনের এ সম্মেলন। সম্মেলনে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে কয়েক লাখ ধর্মপ্রাণ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ শান্তিকামী নারী পুরুষ আশেকান-জাকেরান, ভক্তরা উপস্থিত হয়েছেন।

দুইদিনের এ সম্মেলনে ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত বন্দেগী, কোরআন তেলাওয়াত, দফায় দফায় মিলাদ মাহফিল, জিকির-আসকার, মোরাকাবা-মোসাহেদা, ধর্মীয় আলোচনার আয়োজন করা হয়েছে।

এ সময় দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে আসা শান্তিকামী ধর্মপ্রাণ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের সৌহার্দ্য, সম্প্রীতির বিশাল এক মিলনমেলায় পরিণত হয় বিশ্ব ইসলামী সম্মেলন ও ফাতেহা শরীফ স্থল।

বুধবার সকালে সকল মুসলিম উম্মার শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে এ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করবেন জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সাল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা