× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বহুতল ভবন থেকে পড়ে সিসিক কর্মচারীর মৃত্যু

সিলেট অফিস

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪ ২১:৫১ পিএম

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪ ২২:৪৩ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সিলেট নগরীর তালতলা এলাকার বহুতল ভবন সুরমা টাওয়ার থেকে পড়ে মো. বুরহান উদ্দিন নামে এক সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্মচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মো. বুরহান উদ্দিন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাইপার কেরামতনগর এলাকার মো. আব্দুল মজিদের ছেলে। তিনি সিটি করপোরেশনের লাইসেন্স শাখার অফিস সহকারী হিসেবে কাজ করতেন।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা