× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চশমা পরা হনুমানের শাবক পাচারকালে বাসের সুপারভাইজার আটক

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪ ২১:২৩ পিএম

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪ ২১:৪৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিলুপ্ত প্রজাতির বন্য প্রাণী দুটি চশমা পরা হনুমানের শাবকসহ বাসের এক সুপারভাইজারকে আটক করেছে কর্ণফুলী থানা পুলিশ। সোমবার (২৯ এপ্রিল) রাতে কর্ণফুলী থানার আখতারুজ্জামান চত্বর এলাকায় পুলিশের তল্লাশিকালে তাকে আটক করা হয়। 

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই এন্টারপ্রাইজের কক্সবাজার-নওগা রুটের বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসের সুপারভাইজার রাসেল চৌধুরী প্রকাশ সজলের হেফাজতে থাকা বিলুপ্ত প্রজাতির বন্য প্রাণী দুটি চশমা পরা হনুমানের শাবক উদ্ধার করা হয়। এসব হনুমানের শাবক বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসের সুপারভাইজারকে আটক করা হয়েছে। এ ঘটনায় বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা প্রক্রিয়াধীন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা