সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪ ১৯:৪২ পিএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৪ ১৯:৫০ পিএম
প্রতীকী ছবি।
সাতক্ষীরায় তীব্র তাপদাহে হিট স্ট্রোকে মারা গেছেন ফারুক হোসেন নামে এক স্কুলশিক্ষক। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে খুলনা সিটি মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।
এর আগে সোমবার (৩০ এপ্রিল) সকালে তিনি তার কর্মস্থলে ক্লাস চলকালীন অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার অবস্থান অবনতি হলে রাতে খুলনা সিটি মেডিকেলে ভর্তি করা হয়।
মারা যাওয়া শিক্ষক সাতক্ষীরা শহরের নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী ইংরেজী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুন লায়লা জানান, সোমবার সকালে ফারুক হোসেন বিদ্যালয়ে আসার পর ক্লাস চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় দ্রুত তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সাতক্ষীরা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান ডা. কাজী আরিফ তাকে দেখার পর অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোক হয়েছে বলে জানান। পরবর্তীতে রাতে তার অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে তাকে খুলনা সিটি মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকাকালীন সকালে তার মৃত্যু হয়।
সাতক্ষীরা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান ডা. কাজী আরিফ বলেন, ‘অতিরিক্ত গরমের কারণে স্কুলে ক্লাস চলাকালীন হিট স্ট্রোক করেন ওই শিক্ষক। পরবর্তীতে রাতে তার অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে তাকে খুলনা সিটি মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকাকালীন মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়েছে।’