× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাটোরে হিট স্ট্রোকে সৌদি প্রবাসীর মৃত্যু

নাটোর প্রতিবেদক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪ ১৯:১৯ পিএম

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪ ১৯:৩৬ পিএম

খাইরুল ইসলাম। ফাইল ফটো

খাইরুল ইসলাম। ফাইল ফটো

নাটোরে ভুট্টাক্ষেতে কাজ করার সময় হিট স্ট্রোকে খাইরুল ইসলাম নামে এক সৌদি প্রবাসী মারা গেছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের উজানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

খাইরুল ইসলাম একই উপজেলার উজানপাড়া এলাকার মো. আব্দুর রহমানের ছেলে। নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের স্বজনরা জানান, ৮ বছর আগে সৌদি আরবে কাজে যান খাইরুল ইসলাম। ঈদে তিন মাসের ছুটিতে খাইরুল নাটোরের নলডাঙ্গায় গ্রামের বাড়িতে আসেন। মঙ্গলবার সকালে নিজের জমিতে কাজে যান তিনি। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।

নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান জানান, আমাদের কাছে বেলা ১১টায় খবর আসে খাইরুল ইসলাম নামে এক সৌদি প্রবাসী মারা গেছেন। পরে তার মৃত্যুর সব প্রক্রিয়া আমাদের একজন মাঠকর্মী সংগ্রহ করেন। সবকিছু শুনে আমাদের কাছে মনে হয়েছে তিনি হিট স্ট্রোকে মারা গেছেন।

এ ঘটনায় নাটোর-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল ও জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা মৃতের পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা