× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শৈলকুপায় ‘হিট স্ট্রোকে’ ব্যবসায়ীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪ ১৭:৫৯ পিএম

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪ ১৮:২৪ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ঝিনাইদহের শৈলকুপায় অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে জাহাঙ্গীর হোসেন নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে শৈলকুপা পৌরসভার মালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জাহাঙ্গীর হোসেন উপজেলার ব্রক্ষ্মপুর গ্রামের মধ্যপাড়া এলাকার রুহুল আমিন গাজীর ছেলে।

মিজানুর রহমান নামের একজন গরু ব্যবসায়ী বলেন, সকালে তিনিসহ কয়েকজন মালিপাড়া গ্রামে গরু কিনতে যান। তাদের মধ্যে ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কুষ্টিয়া মেডিকেল কলেজে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ওই ব্যবস্যায়ী হিট স্ট্রোকের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। ভর্তির পর  তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্থা আরও খারাপ হলে তাকে কুষ্টিয়া হাসপাতালে পাঠানো হয়। পথেই তিনি মারা যান।’

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী বলেন, গরমে এক গরু ব্যবসায়ী মারা যাওয়ার তথ্য পেয়েছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা