× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হোমনায় ‘হিট স্ট্রোকে’ চার গরুর মৃত্যু

হোমনা (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪ ১২:৪৩ পিএম

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪ ১৩:১৩ পিএম

সোমবার রাতে গরুগুলো মারা গেছে। প্রবা ফটো

সোমবার রাতে গরুগুলো মারা গেছে। প্রবা ফটো

কুমিল্লার হোমনায় তীব্র তাপপ্রবাহের কারণে হিট স্ট্রোকে সাদ্দাম নামের এক বাকপ্রতিবন্ধীর চারটি গরু মারা গেছে। এর মধ্যে দুটি ষাঁড় ও দুটি গাভি ছিল। যার বাজারমূল্য আনুমানিক ৭ থেকে ৮  লাখ টাকা। এই ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। 

সোমবার (২৯ এপ্রিল) রাতে হোমনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাগমারা গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লার হোমনা পৌরসভার আবদুর রশিদের ছেলে বাকপ্রতিবন্ধী সাদ্দাম হোসেন ব্যবসায়িক উদ্দেশ্যে দুটি ষাঁড় গরু, দুটি গাভি ও একটি বাছুর পালন করেন। কিন্তু রাতে হঠাৎ করে পরপর চারটি গরু মারা যায়। যে একটি বেঁচে আছে সেটি নিয়েও আতঙ্কে রয়েছে পরিবারটি।

মো. সাদ্দাম হোসেন বলেন, আগামী কোরবানির ঈদে বিক্রির জন্য  গরুগুলো লালন-পালন করছি। রাতে পরপর চারটি গরু মারা গেল। এতে আমার ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।  আমি নিঃস্ব হয়ে গেলাম। আমার এমন কোনো সম্পদ নেই যা দিয়ে এ ক্ষতি কাটিয়ে উঠতে পারব। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ সবার সহযোগিতা কামনা করছি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জয়নাল আবেদীন বলেন, আমরা  ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘরে পর্যাপ্ত আলো-বাতাসের অভাব ছিল এবং লোডশেডিংয়ের কারণে বিদ্যুৎ না থাকায় ভ্যাপসা গরম থেকে হিট স্ট্রোকে গরুগুলো মারা যেতে পারে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা