× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শজারু ও লজ্জাবতী বানর পাচারের সময় একজন আটক

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ : ১১ নভেম্বর ২০২২ ১৬:২৫ পিএম

আপডেট : ১১ নভেম্বর ২০২২ ১৬:৪৫ পিএম

শজারু ও লজ্জাবতী বানর পাচারকালে আটক মো. এরশাদ। ছবি : প্রবা

শজারু ও লজ্জাবতী বানর পাচারকালে আটক মো. এরশাদ। ছবি : প্রবা

চট্টগ্রামের লোহাগাড়ায় বিরল প্রজাতির একটি শজারু ও দুটি লজ্জাবতী বানর পাচারকালে মো. এরশাদ নামে একজনকে আটক করেছে পুলিশ। তার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুরে। তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালত ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও ৫ হাজার টাকা জরিমানা করেন।

বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বৃহস্পতিবার রাতে ঢাকাগামী হানিফ পরিবহনের বাসযোগে শজারু ও লজ্জাবতী বানর পাচার হচ্ছে এমন তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এ সময় এরশাদের হেফাজত থেকে বন্যপ্রাণী উদ্ধার করা হয়। পরে লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে সাজা দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজাহান বলেন, এরশাদ নিজের দোষ স্বীকার করে জানিয়েছেন, প্রাণীগুলো বিক্রির জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। পরে তাকে ছয় মাসের দণ্ড দেওয়া হয়।

তিনি বলেন, আসামিকে কারাগারে পাঠানোর জন্য লোহাগাড়া থানা পুলিশকে নির্দেশ দেওয়ার পর প্রাণীগুলো ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানোর জন্য চুনতি রেঞ্জ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা