× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বায়েজিদের শ্যামল ছায়া কলোনিতে আগুন

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪ ১৭:৪৩ পিএম

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪ ১৮:৫৩ পিএম

বায়েজিদের শ্যামল ছায়া কলোনিতে আগুন

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি এলাকার একটি কলোনিতে আগুন লেগে ১৩টি সেমিপাকা ঘর পুড়ে গেছে। রবিবার (২৮ এপ্রিল) দুপুর পৌনে তিনটার দিকে শ্যামল ছায়া আবাসিক এলাকায় এ আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার সার্ভিসের এমও মো. কফিল উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, দুপুর পৌনে তিনটার দিকে আগুনের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ১৩টি সেমিপাকা ঘর পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুন লাগে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামল ছায়া আবাসিক এলাকার ওই কলোনিতে অন্তত ১৩টি সেমিপাকা ঘর ছিল। যেখানে পোশাক শ্রমিকেরা বসবাস করতেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা