× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যশোরে ‘হিট স্ট্রোকে’ স্কুলশিক্ষকের মৃত্যু

যশোর প্রতিবেদক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪ ১৬:২০ পিএম

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪ ১৬:৪৫ পিএম

নিহত স্কুলশিক্ষক আহসান হাবিব হাসান। ফাইল ফটো

নিহত স্কুলশিক্ষক আহসান হাবিব হাসান। ফাইল ফটো

যশোরে হিট স্ট্রোকে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে যশোর সদরে এ ঘটনা ঘটে। নিহত আহসান হাবিব হাসান যশোর সদরের আমদাবাদ হাইস্কুলের শিক্ষক।

আমদাবাদ স্কুলের প্রধান শিক্ষক পারভেজ মাসুদ বলেন, ‘সহকর্মী আহসান হাবিব সকালে মাঠে কৃষি কাজ করেন। সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে মাঠ থেকে বাড়িতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার বাড়িতে গিয়ে জানতে পারি তাকে হাসপাতালে নিয়ে গেছে। তার ঘণ্টাখানেক পরে খবর আসে হাসানের মৃত্যু হয়েছে।

তবে কিছু কিছু অনলাইনে হাসানের মৃত্যু স্কুলে হয়েছে বলে প্রচার করায় তিনি চরম ক্ষুব্ধ হয়েছেন। তিনি বলেন, ‘হাসান রবিবার সকালে স্কুলে আসেনি। কিছু অনলাইন এ বিষয়ে অপপ্রচার চালিয়েছে। 

হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে কি না তা জানতে চাইলে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। তবে এ বিষয়ে ডাক্তার সঠিক তথ্য দিতে পারবে।’

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহাম্মদ আল হাসান বলেন, ‘আহসান হাবিব হাসানকে গুরুতর অসুস্থ অবস্থায় সকাল সাড়ে দশটার দিকে তার স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় হাসপাতালে আনার আধা ঘণ্টা আগে তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। অন্য কোনো সমস্যার কারণে তার মৃত্যু হয়েছে কি না তা ময়নাতদন্তের পরে জানা যাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা