× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সর্বোচ্চ তাপমাত্রায় আজও তপ্ত চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪ ২০:০৯ পিএম

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪ ২০:৪৩ পিএম

প্রখর রোদে ছাতা হাতে দাঁড়িয়ে এক পথিক। প্রবা ফটো

প্রখর রোদে ছাতা হাতে দাঁড়িয়ে এক পথিক। প্রবা ফটো

চুয়াডাঙ্গায় সপ্তাহখানেকের বেশি সময় ধরে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের দক্ষিণ-পশ্চিমের সীমান্তবর্তী জেলাটিতে পর পর কয়েক দিন তাপমাত্রার পারদ উঠেছে চূড়ায়। আজও এ জেলায় চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৬টায় তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৫৮ শতাংশ। গতকাল শুক্রবারও একই তাপমাত্রা ছিল।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ মো. জামিনুর প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বাতাসের আর্দ্রতা অর্থাৎ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকার কারণে জেলাজুড়ে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে।

এ জেলায় অতি তাপদাহ চলছে জানিয়ে এই আবহাওয়াবিদ বলেন, আরও ৪-৫ দিন এ অবস্থা থাকতে পারে। এরপর মে মাসের শুরুতে কালবৈশাখী ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

চলতি মাসজুড়ে সারা দেশে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কয়েক ধাপে ‘হিট অ্যালার্ট’ জারি করা হয়েছে। হিট স্ট্রোকে ঘটছে মৃত্যুর ঘটনাও।

আবহাওয়া অফিস জানিয়েছে, চুয়াডাঙ্গায় গত দুই দিনে তাপমাত্রার তীব্রতা বেড়েছে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র গরমে জনজীবন বিশেষ করে বাইরে কাজ করা দিনমজুর-শ্রমিকরা বিপর্যস্ত হয়ে পড়েছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাটে লোকজনের চলাচল সীমিত হয়ে পড়েছে। প্রচণ্ড তাপ উপেক্ষা করে যারা কাজে বের হচ্ছেন তাদের রয়েছে জরুরি প্রয়োজন কিংবা জীবিকার তাগিদ।

এদিকে তীব্র গরমের মধ্যে রবিবার থেকে স্কুল খোলার সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জেলার অভিভাবকরা। চলমান তাপপ্রবাহ থাকা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা