× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ মতবিনিময় সভা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪ ১৬:০৫ পিএম

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪ ১৬:৪৪ পিএম

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। প্রবা ফটো

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। প্রবা ফটো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ, কিশোর গ্যাং ও মাদক নির্মূলবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার তারাব পৌরসভা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। এতে সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক।

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান মাহমুদ রাসেল।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তারাব পৌর মেয়র মিসেস হাছিনা গাজী, তারাব পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি সিমন সরকার, সহকারী পুলিশ সুপার সি সার্কেল (নারায়ণগঞ্জ) হাবিবুর রহমান, রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা, নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিমসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি।

সভায় সর্বজনীন পেনশন স্কিমের গুরুত্ব ও এর সুযোগ-সুবিধা নিয়ে নিয়ে আলোচনা হয়। আলোচনা ও মতবিনিময় সভায় উপস্থিত সবাইকে পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হওয়াসহ প্রতিটি এলাকার সব শ্রেণি-পেশার মানুষকে এ স্কিমের অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

সর্বজনীন পেনশন স্কিমের মাধ্যমে সুযোগ-সুবিধার ব্যবস্থা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান উপস্থিত সকলে। এ ছাড়া কিশোর গ্যাং ও মাদক নির্মূল বিষয়ে মতবিনিময় করেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা