× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশুলিয়ায় নারী পোশাক শ্রমিকের মৃতদেহ উদ্ধার

সাভার প্রতিবেদক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪ ১৫:৫৪ পিএম

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪ ১৬:৫৬ পিএম

প্রতীকী ফটো

প্রতীকী ফটো

আশুলিয়ায় একটি বাঁশবাগানের ভেতর থেকে আনজু খাতুন নামে এক নারী পোশাক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মুখমণ্ডল ও মাথায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) সকালে সাভারের আশুলিয়ার কাঠগড়া নয়াপাড়ার একটি বাঁশবাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

আনজু খাতুন নরসিংহপুরের হা-মীম গ্রুপের একটি পোশাক কারখানার অপারেটর। তিনি গাইবান্ধা সদর উপজেলার ঘাগুয়া ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ জানায়, ওই এলাকার একটি বাঁশবাগানের ভেতর নারী পোশাক শ্রমিকের মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহের গলায় একটি আইডি কার্ড দেখা গেছে। এটি কর্মস্থলের আইডি কার্ড ছিল। সে আইডি কার্ড অনুযায়ী নিহতের নাম আনজু খাতুন। তিনি হা-মীম গ্রুপের একটি পোশাক কারখানার অপারেটর। কেউ তাকে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।

হা-মীম গ্রুপের টিআইএসডব্লিএস-১ কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) ইসমাইল হোসেন বলেন, আনজু খাতুন নামে এক নারী শ্রমিক গতকাল রাত ৯টা ১৫ মিনিটের পরে কারখানা থেকে বাসায় যান। কিন্তু আজ সকালে তিনি কারখানায় আসেননি। পরে লাইনের সুপারভাইজার আনজুকে কল দিলেও আনজু ফোন রিসিভ করেননি।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ভজন চন্দ্র বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটনের চেষ্টা করছে। কর্মস্থল থেকে ফেরার পথে কেউ তাকে হত্যা করে ফেলে রেখে যেতে পারে। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা