× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পার্বতীপুরে অনাবৃষ্টি থেকে মুক্তি পেতে ইসতিসকার নামাজ আদায়

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪ ১৪:৫২ পিএম

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪ ১৫:৪৭ পিএম

শুক্রবার সকালে দুই হাত উল্টো করে মুক্ত আসমানের দিকে তুলে দাঁড়িয়ে দোয়া প্রার্থনা করেন শান্তিকামী মুসল্লিরা। প্রবা ফটো

শুক্রবার সকালে দুই হাত উল্টো করে মুক্ত আসমানের দিকে তুলে দাঁড়িয়ে দোয়া প্রার্থনা করেন শান্তিকামী মুসল্লিরা। প্রবা ফটো

দিনাজপুরের পার্বতীপুরে সালাতুল ইসতিসকার বা বৃষ্টির জন্য দুই রাকাত সুন্নত নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ৯টার দিকে ঐতিহ্যবাহী মন্মথপুর ঈদগাঁ ময়দানে খোলা আকাশের নিচে প্রচণ্ড গরম উপেক্ষা করে এ নামাজ আদায় করেন ওই এলাকার মুসল্লিরা। নামাজে ইমামতি করেন হজরত মাওলানা মো. সাঈদুজ্জামান। 

পার্বতীপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সাংবাদিক মো. আতাউর রহমানের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন ৫৬ জামাতের অন্তর্ভুক্ত বিশাল ঐতিহ্যবাহী মন্মথপুর ঈদগাঁর সভাপতি মো. মোস্তফা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, মাওলানা মো. আব্দুল বাকেরসহ অনেকে।   

সালাতুল ইসতিসকা আদায়ের পর দেশ ও জাতির নাজাতের জন্য ও প্রচণ্ড তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির আশায় দুই হাত উল্টো করে মুক্ত আসমানের দিকে তুলে দাঁড়িয়ে দোয়া প্রার্থনা করেন শান্তিকামী মুসল্লিরা। উক্ত নামাজে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সকল শ্রেণি-পেশার মানুষ শরিক হন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা