× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাঁথিয়ায় অগ্রণী ব্যাংকে ১০ কোটি টাকার অনিয়ম, ৩ কর্মকর্তা গ্রেপ্তার

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪ ০৯:১৪ এএম

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪ ১৪:০৪ পিএম

বৃহস্পতিবার রাতে সাঁথিয়া উপজেলার অগ্রণী ব্যাংকের  কাশিনাথপুর শাখার তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। প্রবা ফটো

বৃহস্পতিবার রাতে সাঁথিয়া উপজেলার অগ্রণী ব্যাংকের কাশিনাথপুর শাখার তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। প্রবা ফটো

পাবনার সাঁথিয়া উপজেলার অগ্রণী ব্যাংকের  কাশিনাথপুর শাখায় ১০ কোটি ১৩ লাখ টাকার অনিয়মের অভিযোগে শাখা ব্যবস্থাপকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দিনভর অডিট কার্যক্রম শেষে সন্ধ্যা ৭টার দিকে ব্যাংক কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

আটকরা হলেন শাখা ব্যবস্থাপক (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার আবু জাফর।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ব্যাংক কর্তৃপক্ষের বরাতে তিনি জানান, বৃহস্পতিবার সকালে অগ্রণী ব্যাংকের রাজশাহী বিভাগীয় অফিস থেকে পাঁচ সদস্য বিশিষ্ট অডিট টিম কাশিনাথপুর শাখায় অডিটে আসে। দিনভর অডিটে ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৩৭৮ টাকা আর্থিক অনিয়ম ধরা পড়ে। এ বিষয়ে সাঁথিয়া থানায় ওই শাখার ব্যবস্থাপক হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার আবু জাফরকে অভিযুক্ত করে অভিযোগ দেয় অডিট টিম। পরে বৃহস্পতিবার রাতে তাদের তিনজনকে আটক করা হয়।

ওসি আনোয়ার হোসেন জানান, অডিটে অনিয়ম ধরা পড়লে তাদের আটক করে সাঁথিয়া থানা পুলিশকে খবর দেয় ব্যাংক কর্তৃপক্ষ। আর্থিক অনিয়মের অভিযোগে তিনজনকে ৫৪ ধারা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাদের আদালতে পাঠানো হবে। পরে এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনি পদক্ষেপ গ্রহণ করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা