× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্কুলের উন্নয়নকাজে সহায়তার প্রতিশ্রুতি মুজিবুল হকের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪ ২২:৩৮ পিএম

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪ ২২:৩৯ পিএম

চৌদ্দগ্রামের সংসদ সদস্য ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিবের সঙ্গে ধনিজকরা হাফেজা খাতুন মেমোরিয়াল হাইস্কুলের ম্যানেজিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

চৌদ্দগ্রামের সংসদ সদস্য ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিবের সঙ্গে ধনিজকরা হাফেজা খাতুন মেমোরিয়াল হাইস্কুলের ম্যানেজিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা হাফেজা খাতুন মেমোরিয়াল হাইস্কুলের ম্যানেজিং কমিটির সঙ্গে চৌদ্দগ্রামের সংসদ সদস্য ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) মুজিবুল হক মুজিবের নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্কুলের ভবন, কম্পিউটার ল্যাব, মাটি ভরাট, বাউন্ডারি ওয়াল, শিক্ষক-কর্মচারী নিয়োগসহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে আলোচনা হয়। এসব উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে যথাসাধ্য সহায়তা দানের প্রতিশ্রুতি দেন সংসদ সদস্য।

সভায় উপস্থিত ছিলেন, স্কুলের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির চেয়ারম্যান এইচ এন এম শফিকুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা মুহা. আবু তাহের, ছাত্রলীগ চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ, স্কুলের প্রধান শিক্ষক মীর হোসেন মঞ্জু, শিক্ষক ইয়াসিন, শিক্ষক তানভীর আহম্মদ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আবুল বাশার, শাহজাহান, জামাল উদ্দিন, জহিরুল ইসলাম প্রমূখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা