× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওস্তাদ রশীদ খানকে উৎসর্গ করে চট্টগ্রামে তিন দিনব্যাপী উচ্চাঙ্গ সংগীত সম্মেলন

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪ ১৩:১৩ পিএম

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪ ১৩:৩৮ পিএম

ওস্তাদ রশীদ খানকে উৎসর্গ করে চট্টগ্রামে তিন দিনব্যাপী উচ্চাঙ্গ সংগীত সম্মেলন

চট্টগ্রামে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলন ২০২৪। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) থেকে ‘সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশের’ আয়োজনে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে (টিআইসিতে) শুরু হচ্ছে এবারের ২৭তম জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলন।

এটি উদ্বোধন করবেন দেশবরেণ্য সংগীত পরিচালক ও একুশে পদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুরস্রষ্টা শেখ সাদী খান। 

তিনি বিশ্বখ্যাত সংগীতজ্ঞ, সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ভ্রাতুষ্পুত্র ও সুরসাধক ওস্তাদ আয়েত আলী খাঁর সন্তান। শেখ সাদী খান আজ সন্ধ্যা ৬টায় থিয়েটার ইনস্টিটিউটে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এবারের জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলন উৎসর্গ করা হয়েছে শাস্ত্রীয় সংগীতের দিকপাল সদ্যপ্রয়াত ওস্তাদ রশিদ খানকে। 

সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদের সভাপতি প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠেয় সম্মেলনে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী শাব্বির ইকবাল। 

এ বিষয়ে সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উচ্চাঙ্গ সংগীত শিল্পী রাজীব দাশ জানান, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ সম্মেলনে ছয়টি অধিবেশন থাকবে। এতে কণ্ঠ ও যন্ত্র সংগীততে দেশ-বিদেশের শতাধিক শিল্পী উচ্চাঙ্গ ও যন্ত্র সংগীত পরিবেশন করবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা