× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রামগঞ্জে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায়

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪ ০৯:৪১ এএম

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪ ১০:৫৪ এএম

লক্ষ্মীপুরের রামগঞ্জে ইসতিসকার নামাজ আদায়। প্রবা ফটো

লক্ষ্মীপুরের রামগঞ্জে ইসতিসকার নামাজ আদায়। প্রবা ফটো

অনাবৃষ্টি, তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির আশায় লক্ষ্মীপুরের রামগঞ্জে ইসতিসকার নামাজ আদায় করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় রামগঞ্জ বাসস্ট্যান্ড মসজিদের উদ্যোগে বাসস্ট্যান্ডসংলগ্ন দক্ষিণ মাঠে নামাজ আদায় করে মুসল্লিরা।

নামাজ শেষে জীবনের করা ভুলত্রুটির ক্ষমা চেয়ে বৃষ্টির জন্য কান্নাকাটি করে মুসল্লিরা। নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন আলেমেদীন প্রভাষক আমিনুল ইসলাম মুকুল।

প্রভাষক আমিনুল ইসলাম মুকুল বলেন, ‘আমরা পুরোপুরি সুন্নত পালন করেছি। সেজন্য সালাতুল ইসতিসকা আদায় করেছি। দোয়া করে ক্ষমাপ্রার্থনা করেছি। আল্লাহ যেন আমাদের মাফ করে বৃষ্টি দেন সে আশায়।’

তিনি বলেন, গত কয়েক দিনে অসহনীয় গরম পড়েছে। তীব্র তাপপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত। এমন পরিস্থিতিতে মহান আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে নামাজ আদায় ও মোনাজাত করা ছাড়া মুমিনদের কোনো উপায় নেই। দোয়ায় অনাবৃষ্টি ও গরম থেকে মুক্তির জন্য আল্লাহর রহমত কামনা করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা