× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন

প্রতীক পেয়ে প্রচারে প্রার্থীরা

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪ ২২:৫৫ পিএম

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪ ২৩:৪৮ পিএম

বরিশালের বাকেরগঞ্জে প্রতীক বরাদ্দের পর কাপ পিরিচ মার্কার প্রচারণায় নেমেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া। প্রবা ফটো

বরিশালের বাকেরগঞ্জে প্রতীক বরাদ্দের পর কাপ পিরিচ মার্কার প্রচারণায় নেমেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া। প্রবা ফটো

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় শুরু হয়েছে নির্বাচনী উত্তাপ। গত ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ পেয়েই মাঠে নেমেছেন প্রার্থীরা। শুরু করেছেন গণসংযোগ। কর্মী-সমর্থক নিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। কুশল বিনিময় করছেন, ভোট চাইছেন। অটোরিকশার ওপরে মাইক লাগিয়ে পাড়া-মহল্লায় ঘুরে রেকর্ড করা গানে গানে ভোট প্রার্থনা করছেন। 

চেয়ারম্যান পদে উপজেলায় এবার চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- কেন্দ্রীয় যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা (আনারস), কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক রাজিব তালুকদার (কাপ পিরিচ), কামরুল ইসলাম খান (মোটরসাইকেল), ফিরোজ আলম খান (দোয়াত কলম)। তবে বিভিন্ন এলাকার ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিশ্বাস মুতিউর রহমান বাদশা ও রাজিব তালুকদারের মধ্যে।

প্রতীক বরাদ্দের পর রাজিব তালুকদারের কাপ পিরিচ মার্কার প্রচারণায় নেমেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া। গত মঙ্গলবার সন্ধ্যায় অন্যান্য নেতাকর্মী নিয়ে রাজিব তালুকদারের পক্ষে শোডাউন করেছেন তিনি। শোডাউনটি আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 

ভাইস  চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া (তালা), মো. শাহবাজ মিয়া (বই), আব্দুস সালাম মল্লিক (উড়োজাহাজ) লড়ছেন। অপরদিকে সমালোচনার মুখে পড়েছেন বর্তমান এমপি আব্দুল হাফিজ মল্লিক। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশ উপেক্ষা করে তার ছোট ভাই সালাম মল্লিককে ভাইস চেয়ারম্যান প্রার্থী করেছেন। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম (হাঁস), জাহানারা বেগম (কলস) লড়ছেন। 

প্রতীক পেয়েই প্রার্থীরা যার যার মতো করে উপজেলার বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গছে, উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১ হাজার ২১১ জন। ১১৩টি ভোটকেন্দ্রে ৮ মে প্রথম ধাপে ভোটগ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা