× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিচ গলা সড়কে বালি ছিটিয়ে সংস্কার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪ ২১:২১ পিএম

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪ ২১:৪৫ পিএম

পিচ গলা সড়কে বালি ছিটিয়ে সংস্কার

গাজীপুরের কালিয়াকৈর-মাওনা সড়কের বিভিন্ন জায়গায় পিচ গলে গেছে। এখানে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলেছে পথচারী ও গাড়িচালকরা। 

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে পিচ গলে যাওয়া বিভিন্ন অংশে মোটা দানার লাল বালি ছিটিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।

কালিয়াকৈর উপজেলার কাঞ্চনপুর এলাকার মুদি দোকানি রাকিবুল হাসান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আশপাশের অন্য কোনো সড়কে আমরা বিটুমিন গলতে দেখি নাই। শুধু দেখলাম আমাদের এই সড়কে পিচ গলে গেল।’ কারণ হিসেবে তিনি বলেন, ‘সড়কটি নির্মাণের সময় ব্যাপক দুর্নীতি ও অনিয়ম হয়েছে, যার ফলে পিচ গলে গেছে।’ 

গত বছর ডিসেম্বরে কালিয়াকৈর-মাওনা ১৮ কিলোমিটার সড়ক সংস্কার করে রিলাইয়েবল বিল্ডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তারা অভিযোগ অস্বীকার করেছে। সড়ক ও জনপথ বিভাগও (সওজ) অভিযোগ অস্বীকার করেছে।

সওজের টঙ্গী সাব-ডিভিশনের কার্যসহকারী তায়ৈব হোসাইন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সড়ক নির্মাণে কোনো অনিয়ম-দুর্নীতি হয়নি। সড়ক নির্মাণের পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ডাবল বিটুমিনাস সারফেস ট্রিটমেন্ট (ডিবিএসটি) পদ্ধতিতে নতুন করে কার্পেটিং করা হয়েছে। যেসব স্থানে বিটুমিন গলে গিয়েছে সেখানে বালু ছিটিয়ে সংস্কার করা হচ্ছে।’

সংস্কারকাজ ঠিকাদারি প্রতিষ্ঠান না করে সওজ কেন করছে, এ প্রশ্নের উত্তর তিনি দিতে পারেননি। ঠিকাদারি প্রতিষ্ঠান রিলাইয়েবল বিল্ডার্সের ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহিন বলেন, ‘পিচের পরিমাণ বেশি হওয়ায় অতিরিক্ত গরমে গলে যাচ্ছে। আমাদের প্রতিষ্ঠানের অনুরোধে সওজ কর্তৃপক্ষ সড়কটিতে বালি ছিটিয়েছে। এখানে কোনো দুর্নীতি হয়নি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা