× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাজেকে ডাম্প ট্রাক খাদে, নিহত বেড়ে ৯

রাঙামাটি প্রতিবেদক

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪ ১৯:৩৪ পিএম

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪ ১১:১৭ এএম

সাজেকে ডাম্প ট্রাক খাদে, নিহত বেড়ে ৯

রাঙ্গামাটির সাজেকে ডাম্প ট্রাক খাদে পড়ে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাগর দেব।

তিনি জানান, আহত শ্রমিকদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তিন জনের মৃত্যু হয়েছে।  

এর আগে বিকালে সাজেকের উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি এলাকায় শ্রমিকবাহী ডাম্প ট্রাক খাদে পড়ে ঘটনাস্থলেই ৬ শ্রমিক নিহত হন। আহত হন ৮ জন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার এ বিষয়টি নিশ্চিত করে জানান, যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেটি খুবই দুর্গম এলাকা। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। 

সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাতুলাল চাকমা গণমাধ্যমকে জানান, শ্রমিকরা কাজ শেষে বাড়িতে ফিরছিল। এ সময় ডাম্প ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত হন। আহত হন ৮ জন। ট্রাকটিতে ১৭ জন শ্রমিক ছিলেন।  

স্থানীয় সূত্রে জানা গেছে, হতাহত শ্রমিকদের বাড়ি রংপুর অঞ্চলে। তারা উদয়পুর বাঘাইছড়ি সীমান্ত সড়কের ১৭ কিলোমিটার নামক স্থানে হারিজাপাড়া সেতু নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা