× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুয়াডাঙ্গায় রাতে বৃষ্টি হলেও দিনে তাপদাহের তীব্রতা বিরাজ

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪ ১৬:৪৮ পিএম

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪ ১৭:১৫ পিএম

পাকা সড়কের পাশে বিশ্রাম নিচ্ছেন এ ব্যক্তি। প্রবা ফটো

পাকা সড়কের পাশে বিশ্রাম নিচ্ছেন এ ব্যক্তি। প্রবা ফটো

টানা কয়েক দিনের তাপদাহের পর গভীর রাতে চুয়াডাঙ্গায় এক পশলা স্বস্তির বৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাত ১টার দিকে প্রায় ২০ মিনিটের মতো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। তবে রাতের জনমনে সামান্য স্বস্তি ফিরিয়ে আনলেও দিনের আবহাওয়া ফিরেছে আগের অবস্থায়। 

বুধবার (২৪ এপ্রিল) বেলা ৩টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের ইনচার্জ মো. জামিনুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে জানান, রাতে হালকা বৃষ্টি হয়েছে। ভারতের পূর্ব মেদিনীপুর ও বর্ধমান এলাকায় বৃষ্টির সম্ভাবনা ছিল। মেঘের অবস্থান ছিল উচ্চস্তরে। রাতে এ মেঘমালা যশোর, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে ভেসে যাওয়ার সময় নিম্নস্তরের মেঘের সঙ্গে মিশে যায়। এর ফলে হালকা বৃষ্টি হয়। তবে তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি। তাপদাহ চলমান রয়েছে। আগামীতে তাপমাত্রা আরও বাড়বে। আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এপ্রিল মাসজুড়ে তাপমাত্রার এ অবস্থা বিারজমান থাকবে। 

বুধবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রের্ড করা হয়েছে ৩২ দশমিক ৭ ডিগ্রি। বাতাসের আর্দ্রতা ছিল ৫৩ শতাংশ। দুপুর ১২টায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ২৩ শতাংশ। বেলা ৩টায় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ২১ শতাংশ। 

মঙ্গলবার এ জেলার সর্বচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রোদের তীব্রতা আর প্রচণ্ড গরমে বিপর্যস্ত রয়েছে জনজীবন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা