× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোংলায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

মোংলা প্রতিবেদক

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪ ১৩:৫০ পিএম

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪ ১৪:২৪ পিএম

নামাজ শেষে আল্লাহর কাছে পানাহ চেয়ে বিশেষ মোনাজাত করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। প্রবা ফটো

নামাজ শেষে আল্লাহর কাছে পানাহ চেয়ে বিশেষ মোনাজাত করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। প্রবা ফটো

বাগেরহাটের মোংলায় তীব্র দাবদাহ, প্রখর রোদ আর অসহনীয় গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। তীব্র এ দাবদাহ থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে পানাহ চেয়ে ইসতিসকার নামাজ আদায় করেছেন এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা।

বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে পৌর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মোংলা ইমাম পরিষদের উদ্যোগে এবং পৌর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এ নামাজ আদায় করা হয়। এতে সকল শ্রেণি পেশার অন্তত ২ হাজার মুসল্লি অংশ নেন।

ইসতিসকার নামাজে ইমামতি করেন মোংলা ইমাম পরিষদের সভাপতি ও বি এল এস মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা রেজাউল করিম। নামাজ শেষে দেশের ওপর দিয়ে বয়ে চলা দাবদাহ থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া হয়। 

নামাজে আসা মুসল্লি মনিরুল ইসলাম দুলু, জসিম উদ্দিন ও এস এম মহিউদ্দিন বলেন, ‘সারা দেশের মতো মোংলাও অসহনীয় গরম পড়েছে। তীব্র গরমে শুধু মানুষ না পশু পাখিরাও কষ্ট পাচ্ছে। সে জন্য রাসুল (সা.) এর সুন্নাত অনুযায়ী দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করলাম, বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া চাইলাম'। 

ইসতিসকার নামাজ পড়ানো শেষে ইমাম হাফেজ মাওলানা রেজাউল করিম বলেন, ‘দীর্ঘদিন ধরে তীব্র গরম, তার ওপর বৃষ্টি নাই। ফলে ফসল নষ্ট হচ্ছে। সাধারণ মানুষের চলাফেরা, ইবাদাত বন্দেগি করতেও সমস্যা হচ্ছে। যে কারণে আমরা আজ বৃষ্টির জন্য নামাজ আদায় করলাম। আল্লাহর কাছে চাওয়া তিনি আমাদের নামাজ কবুল করবেন এবং বৃষ্টি দেবেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা