× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে গৃহবধূর মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪ ১৯:৪৪ পিএম

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪ ২০:৩৫ পিএম

নিহত গৃহবধূ জমিলা বেগমের মরদেহ। প্রবা ফটো

নিহত গৃহবধূ জমিলা বেগমের মরদেহ। প্রবা ফটো

কক্সবাজারের ফাঁসিয়াখালী বন্য প্রাণী অভয়ারণ্যে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে দরিদ্র পরিবারের এক গৃহবধূ বন্য হাতির আক্রমণে নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে দলছুট বন্য হাতির আক্রমণে মারা যান তিনি। 

নিহত গৃহবধূ জমিলা বেগম চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডস্থ রিংভং ছগিরশাহকাটা গ্রামের শাহ আলমের স্ত্রী। 

ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, চকরিয়াস্থ ফাঁসিয়াখালী বন্য প্রাণী অভয়ারণ্যে বিনা অনুমতিতে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। সেখানে কেউ প্রবেশ করলে বন্য প্রাণীর আক্রমণের শিকার হতে পারে মর্মে একাধিক স্থানে সতর্কতামূলক সাইনবোর্ড টাঙানো ছাড়াও বেশ কয়েকটি সচেতনতামূলক সভাও করা হয়েছে। এরপরও অনুমতি ছাড়াই গাছ চুরি বা লাকড়ি সংগ্রহ করতে বিভিন্ন বয়সি নারী-পুরুষ সেখানে প্রবেশ করে। মাঝেমধ্যে বন্য প্রাণীর আক্রমণে হতাহতের ঘটনা ঘটলেও ওই অভয়ারণ্যে মানুষের প্রবেশ বন্ধ করা যাচ্ছে না।

তিনি আরও জানান, জমিলা বেগমের মরদেহ তার স্বজনরা নিজেদের বাড়িতে নিয়ে গেছে। এ ব্যাপারে থানায় জিডি ছাড়াও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা