× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কালিয়াকৈরে সড়কের বিটুমিন গলে যাচ্ছে কেন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪ ১৮:২১ পিএম

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪ ২০:১১ পিএম

কালিয়াকৈরে সড়কের বিটুমিন গলে যাচ্ছে কেন

তীব্র তাপপ্রবাহে কালিয়াকৈরে একটি পিচ ঢালাই সড়কের বিটুমিন গলে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। বেশি বিপাকে পড়ছেন বাইক ও সাইকেলচালকরা।    

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কে এই দৃশ্য দেখা যায়। 

কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কটি ব্যস্ততম একটি সড়ক। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, তীব্র দাবদাহে কয়েকটি স্থানে সড়কের বিটুমিন গলে গেছে। এতে সড়কটি আঠালো ও পিচ্ছিল হয়ে গেছে। ফলে ধীরগতিতেই চলতে দেখা গেছে বাহনগুলোকে। নাজেহাল অবস্থায় পড়েছে দুই চাকার চালকরা।



কাভার্ড ভ্যানচালক আব্দুল আলীম জানান, গরমের দিনে সড়কের পিচ নরম হতে দেখেছি। কিন্তু পিচ এভাবে গলে যেতে দেখিনি কখনও। এখন গাড়ি চালাতে ভয় লাগে। গাড়ির চাকা পিছলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। 

মোটরসাইকেলচালক হোসেন আলী জানান, কয়েক দিন ধরে দেখছি এই রাস্তার পিচ গলে রাস্তা আঠালো ও পিচ্ছিল হয়ে যাচ্ছে। যেকোনো সময় বাইকের চাকা পিছলে দুর্ঘটনা ঘটতে পারে। 

এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা