× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৃষ্টির জন্য খুলনায় ইসতিসকার নামাজ আদায়

খুলনা প্রতিবেদক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪ ১৬:১৫ পিএম

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪ ১৭:০৫ পিএম

বৃষ্টির জন্য খুলনায় ইসতিসকার নামাজ আদায়। প্রবা ফটো

বৃষ্টির জন্য খুলনায় ইসতিসকার নামাজ আদায়। প্রবা ফটো

খুলনায় তীব্র তাপদাহ ও গরম থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে পানাহ চেয়ে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় খুলনা মহানগর ইসলামী আন্দোলনের উদ্যোগে নগরীর শহীদ হাদিস পার্কে এ নামাজ অনুষ্ঠিত হয়। 

ইসতিসকার নামাজে ইমামতি করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও খুলনা মহানগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল। 

এ সময় উপস্থিত মুসল্লিসহ সাধারণ মানুষ বৃষ্টির জন্য নামাজের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করেন। 

ইসতিসকার নামাজে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মহানগর সহসভাপতি শেখ মো. নাসির উদ্দিন, আবু তাহের, মুফতী ইমরান হোসাইন, খুলনা ডেভলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুস সালাম, মহাসচিব আব্দুল আদিল মুকুল, ইমাম পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ এ এফ এম নাজমুস সউদ,  প্রচার সম্পাদক মোল্লা মেরাজুল হক, মাওলানা কেরামত আলী, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা মাসুম বিল্লাহ, হাফেজ আব্দুল লতিফসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নামাজ শেষে আল্লাহর কাছে তীব্র তাপদাহ থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা