× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালে বিএনপি-জামায়াতের ছয় নেতাকর্মীর কারাদণ্ড

প্রবা প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪ ২০:৪০ পিএম

আপডেট : ২১ এপ্রিল ২০২৪ ২১:০১ পিএম

বরিশালের বিএনপি-জামায়াতের ছয় নেতাকর্মীকে দুই বছর ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রবা ফটো

বরিশালের বিএনপি-জামায়াতের ছয় নেতাকর্মীকে দুই বছর ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রবা ফটো

পুলিশের কাজে বাধা ও হামলার দায়ে বরিশালের বিএনপি-জামায়াতের ছয় নেতাকর্মীকে দুই বছর ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। রবিবার (২১ এপ্রিল) বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. হাবিবুর রহমান চৌধুরী কারাদণ্ড দেন।

দণ্ডিতরা হলেন, খেলাফত মজলিসের নগরীর হাজেরা খাতুন স্কুল সড়কের বাসিন্দা মুন্সী মোস্তাফিজুর রহমান, জামায়াতের পটুয়াখালী সদর থানার হকতুল্লাহ এলাকার মো. জাকির হোসেন, নিউভাটিখানা এলাকার আবরার হাসান, বরিশাল সদর উপজেলার টুঙ্গীবাড়িয়া এলাকার মো. মহিউদ্দিন, মহানগর স্বেচ্ছাসেক দলের যুগ্ম আহ্বায়ক দ্বীন ইসলাম ইকু ও মহানগর যুবদলের মাসুদ হাসান সজিব।

অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের এপিপি অ্যাড. জামাল হোসেন বলেন, ‘দুই ধারায় ছয় আসামিকে দুই বছর ছয় মাস করে কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় তিন আসামি উপস্থিত ছিলেন। অপর তিন আসামি পলাতক রয়েছেন।’

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও মামলা পরিচালনাকারী অ্যাড. আবুল কালাম আজাদ ইমন বলেন, ‘দণ্ডিতদের মধ্যে চারজন জামায়াত-শিবিরের নেতা ও দুজন বিএনপি ও ছাত্রদল নেতা।’

মামলার বরাতে অ্যাড. ইমন বলেন, ‘২০১৩ সালের ২৯ অক্টোবর ১৯ দলীয় নেতাকর্মীরা নগরীর বগুড়া রোড অক্সফোর্ড মিশন স্কুলের সামনে হরতালের সমর্থনে বিক্ষোভ-মিছিল বের করে। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। বাধা উপেক্ষা করে মিছিল করায় পুলিশ সাতজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় এসআই মজিবুর রহমান বাদী হয়ে আটক সাতজনসহ নামধারী বিএনপি-জামায়াতের ৩৪ এবং অজ্ঞাত দেড়শ জনকে আসামি করে মামলা করে। কোতোয়ালি মডেল থানার এসআই আবু তাহের ২০১৫ সালের ৭ এপ্রিল বিএনপি-জামায়াত ও অঙ্গসংগঠনের ৬৩ নেতাকর্মীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়।’

বেঞ্চ সহকারী মো. সেলিম জানান, মামলায় ছয়জনকে কারাদণ্ড দেওয়া হয়। অন্য আসামিদের খালাস দেওয়া হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা