× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে যুবক কারাগারে

বগুড়া অফিস

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪ ১৮:৩৩ পিএম

আপডেট : ২১ এপ্রিল ২০২৪ ১৮:৫৯ পিএম

বগুড়ায় ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে যুবক কারাগারে

সামাজিকমাধ্যমে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে বগুড়ায় এক যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার (২১ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার বেলা ৩টার দিকে শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজার এলাকা থেকে তাকে প্রথমে পুলিশ হেফাজতে নেয়। পরে রাতে মামলা হলে তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। 

গ্রেপ্তার যুবকের নাম সুমন কুমার মহন্ত। তিনি মোকামতলা এলাকার বাসিন্দা। এ ছাড়া তিনি হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোটের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক।

বগুড়া শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, শনিবার দুপুর ১২টার দিকে ‘Sumon Mohonto’ নামের ফেসবুক আইডি থেকে ফরিদপুরের মধুখালীর ঘটনাকে কেন্দ্র করে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট করা হয়। পোস্টটি নানা সমালোচনার জন্ম দেয়। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা হওয়ায় সুমন মোহন্তকে প্রথমে পুলিশি হেফাজতে নেওয়া হয়। তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করার পর ওই আইডি লগইন অবস্থায় পাওয়া যায়। পরে রাতে তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে সংঘাত তৈরির চেষ্টার অভিযোগে মামলা করা হয়। 

তিনি আরও জানান, রবিবার দুপুরে গ্রেপ্তার সুমনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা