× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যাংক ডাকাতি মামলায় ২ জন দুই দিনের রিমান্ডে

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪ ১৭:২৩ পিএম

আপডেট : ২১ এপ্রিল ২০২৪ ১৮:০৮ পিএম

ব্যাংকে ডাকাতি মামলায় কেএনএফের সহযোগী দুই জনকে পুলিশি পাহারায় আদালতে নিয়ে এসেছে। প্রবা ফটো

ব্যাংকে ডাকাতি মামলায় কেএনএফের সহযোগী দুই জনকে পুলিশি পাহারায় আদালতে নিয়ে এসেছে। প্রবা ফটো

বান্দরবানের থানচি উপজেলায় গত ৩ এপ্রিল সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি মামলায় কেএনএফ সহযোগীসহ দুজনকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রবিবার (২১ এপ্রিল) বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ নাজমুল হোছাইন তাদের রিমান্ডে পাঠান। 

আদালত সূত্রে জানা যায়, থানচি ব্যাংক ডাকাতির সময় ব্যবহৃত গাড়ির চালক কফিল উদ্দিন ও কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সহযোগী সদস্য সন্দেহে গ্রেপ্তার ভানলাল বয় বমকে আদালতে হাজির করা হয়। আদালতে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন জানায়। শুনানি শেষে আদালত আসামিকে দুই দিনের রিমান্ডে পাঠান।

আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) বিশ্বজিৎ সিংহ বিষয়টি নিশ্চিত করে বলেন, থানচি ব্যাংক ডাকাতি মামলায় দুজনকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করেছিল।  

এর আগে, গত বৃহস্পতিবার বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় জড়িত সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ সন্দেহে গ্রেপ্তারকৃত ৫২ জনকে দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। অপর একজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছিল। 

গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি, ব্যাংক ব্যবস্থাপক অপহরণ, টাকা লুট ও পুলিশ-আনসারের ১৪টি অস্ত্র ছিনতাইয়ের ঘটনার পর থেকে সন্ত্রাসীদের গ্রেপ্তার, অস্ত্র ও টাকা উদ্ধারে যৌথ অভিযান চলমান রয়েছে। অভিযানে অংশ নিচ্ছেন সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা। অভিযান সমন্বয় করছে সেনাবাহিনী। যৌথ অভিযানে এ পর্যন্ত ১৮ নারীসহ ৬৬ জনকে থানচি ও রুমার সোনালী ও কৃষি ব্যাংক ডাকাতি ও অস্ত্র মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা