× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপজেলা নির্বাচন

‘সংসদ নির্বাচনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, এবারও তাই হবে’

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪ ১৭:০৪ পিএম

আপডেট : ২১ এপ্রিল ২০২৪ ১৭:৫৮ পিএম

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা হয়। প্রভা ফটো

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা হয়। প্রভা ফটো

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, ‘সংসদ (দ্বাদশ) নির্বাচনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, এবারও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এখানে কে কার আত্মীয়, কে কার আত্মীয় নয় এটা বিবেচ্য বিষয় নয়।’

রবিবার দুপুরে (২১ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা হয়।

সভা শেষে নির্বাচনে প্রভাব বিস্তারের ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি আলমগীর এ কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, ‘বিবেচ্য বিষয় হলো উনি প্রার্থী কি না, আর প্রার্থী হলে উনার যেসকল আইনগত অধিকার আছে সেগুলো সমান পাবে, যেগুলো করার অধিকার নেই; যারই আত্মীয় হোক না কেন তার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে আপনারা দেখেছেন যারা এ ধরনের কাজ করেছেন তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা আছেন তারা ব্যবস্থা নিয়েছেন।’

নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন চায় জানিয়ে আলমগীর বলেন, ‘উপজেলা নির্বাচনগুলো যেন শান্তিপূর্ণ হতে পারে, সেজন্য আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের প্রশাসন এবং অন্যান্য বিভাগ ব্যবস্থা নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘কোনো অপশক্তি, কোনো অন্যায়ের কাছে যেন আমরা মাথা নত না করি।’

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা