× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রাইভেটকারে ২৪৬ বোতল বিদেশি মদ, গ্রেপ্তার ২

মধ্যাঞ্চলীয় ব্যুরো

প্রকাশ : ১০ নভেম্বর ২০২২ ১৮:৫১ পিএম

আপডেট : ১০ নভেম্বর ২০২২ ১৯:৩৭ পিএম

পুলিশের হাতে গ্রেপ্তার দুই। ছবি : প্রবা

পুলিশের হাতে গ্রেপ্তার দুই। ছবি : প্রবা

কিশোরগঞ্জের ভৈরবে প্রাইভেটকার থেকে ২৪৬ বোতল বিদেশি মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা-সিলেট মহাসড়কের থানা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে তাদের আটক করা হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, প্রাইভেটকারচালক সিলেটের জকিগঞ্জ থানার ৩০ বছরের মাসুম আহমেদ, গাড়ির হেলপার একই উপজেলার ২৮ বছরের শরীফ মিয়া।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম মোল্লা প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এজহারের বরাতে ওসি জানান, ঢাকা-সিলেট মহাসড়কের পৌর শহরের নাজমুল হাসান পাপন পার্কের সামনে অভিযান চালিয়ে সাদা রঙের একটি প্রাইভেটকার আটক করা হয়। পরে কারটি তল্লাশি করে পাঁচটি ব্যাগে থাকা মোট ২৪৬ বোতল বিভিন্ন বিদেশি মদ উদ্ধার করে করা হয়, যার আনুমানিক দাম ১০ লাখ টাকা। এ সময় গাড়িতে থাকা দুইজনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

এই চক্রটি সিলেট সীমান্ত এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে রাজধানীতে নিয়ে যাবার সময়ে আটক করা হয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা