× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবমেরিন কেবল বিচ্ছিন্ন, ইন্টারনেটে ধীরগতির শঙ্কা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪ ১৮:২২ পিএম

আপডেট : ২০ এপ্রিল ২০২৪ ১৯:২২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সি-মি-উই-৫ গভীর সাগরে কাটা পড়েছে। এতে কেবলটি পুনরায় মেরামত করে চালু না হওয়া পর্যন্ত দেশে ইন্টারনেটের গতি ধীর থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি।

শনিবার (২০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাবমেরিন কেবলস পিএলসির মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) সাইদুর রহমান।

তিনি জানান, শুক্রবার রাত ১২টার দিকে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসির আওতাধীন দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলটির সিঙ্গাপুর থেকে ৪৪০ কিলোমিটার পশ্চিম প্রান্তে আকস্মিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে কেবলের মাধ্যমে কুয়াকাটা-সিঙ্গাপুর অভিমুখী সব ট্রাফিক বর্তমানে বন্ধ আছে। সি-মি-উই-৫ কনসোর্টিয়ামের মাধ্যমে কেবলটি মেরামত করে দ্রুত পুনঃসংযোগের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কক্সবাজারে অবস্থিত সি-মি-উই-৪ সাবমেরিন এবং আইটিসি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বর্তমানে দেশে ইন্টারনেট সেবা প্রদান অব্যাহত আছে এবং সি-মি-উই-৫-এর বিচ্ছিন্নকৃত উল্লেখযোগ্য পরিমাণ ব্যান্ডউইথ সি-মি-উই-৪ কেবলে শিফটিং করা হচ্ছে। তবে সি-মি-উই-৫ সাবমেরিন কেবল পুনরায় মেরামত করে চালু না হওয়া পর্যন্ত ইন্টারনেটের গতি ধীর থাকতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা